যুক্তরাজ্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম এভারকেয়ারে, শুরু করেছে চিকিৎসা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 03 December 2025, 4:38 PM
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে দলটি হাসপাতালে পৌঁছায় এবং পৌঁছানোর পরই চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়। এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ড. রিচার্ড বিল।
হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসক দলটি প্রথমেই সিসিইউতে গিয়ে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে।
জানা যায়, বিদেশি বিশেষজ্ঞ টিম দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, ঝুঁকির বর্তমান মাত্রা, অর্গান সাপোর্ট এবং পরবর্তী করণীয় বিষয়ে উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে কাজ করবে।




