ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 24 November 2025, 11:20 AM
ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়থাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন বলে সংগঠনটি নিশ্চিত করেছে। রবিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়াহ এলাকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হারেত হরেইক অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই হামলায় অন্তত পাঁচজন নিহত হন। আহত হয়েছেন আরো ২৮ জন। খবর আল জাজিরার।
তিনি ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হাতে নিহত সবচেয়ে সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা তাবাতাবাইকে নিষ্ক্রিয় করেছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে যে হামলার প্রকৃত লক্ষ্য ছিলেন তিনিই।
তিনি বলেন, আজকের হামলা লেবাননের সর্বত্র আক্রমণের মাত্রা বাড়ানোর দরজা খুলে দিয়েছে।
হায়থাম আলী তাবাতাবাই ১৯৬৮ সালে বৈরুতে জন্মগ্রহণ করেন।




