যৌন হয়রানির অভিযোগে বিসিবির চার কর্মকর্তা ওএসডি
সিকডে
প্রকাশিত হয়েছে : 10 November 2025, 6:53 PM
সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এক সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ তুলেন । তার অভিযোগের পরিপ্রেক্ষিতে চার কর্মকর্তাকে ওএসডি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বোর্ড সেই সকল ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। এই বিষয়টি বোর্ড যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে।’
আরও দেখুন
ক্রিকেট সরঞ্জাম
বাংলা খবরের কাগজ
জনপ্রিয় টিভি সিরিজ
ভিডিও স্ট্রিমিং সেবা
স্মার্ট টিভি
ক্যামেরা
ধর্মীয় বই
টিভি মাউন্ট ইনস্টলেশন
ক্যাবল টিভি
ভ্রমণ প্যাকেজ
ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন- ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন ও কর্মকর্তা সারফরাজ বাবু।
এদিকে প্রধান অভিযুক্ত নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু বর্তমানে চীনে অবস্থান করছেন। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে শনিবার (৮ নভেম্বর) এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। কমিটির আহ্বায়ক হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম রয়েছেন। এছাড়া বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা সদস্য হিসেবে রয়েছেন।
ক্রীড়াঙ্গন/আবির




