গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 03 November 2025, 12:08 PM

রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়। এতে পোড়াদহগামী ট্রেনটি গোয়ালন্দ ঘাট স্টেশন ছেড়ে যেতে পারেনি।
জানা গেছে, ভোরে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গোয়ালন্দ ঘাট স্টেশনে যায় শাটল ট্রেনটি। সেখানে ইঞ্জিন ঘুরানোর সময় একটি চাকা লাইনচ্যুত হয়।
গোয়ালন্দ ঘাট স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাইনচ্যুত হওয়ার কারণে সঠিক সময়ে ট্রেনটি পোরাদহের উদ্দেশে ছেড়ে যায়নি। জেলা শহরের থেকে রিলিফ ট্রেন আসলে ট্রেনটি উঠানো হবে।
এ সময় দুপুরের আগে এই রুটে আর কোনো ট্রেন নেই বলেও জানান গোয়ালন্দ ঘাট স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন।




