কুমিল্লা কবি পরিষদের সম্মাননা ও আর্থিক পুরস্কার পেলেন সুলেখা আক্তার শান্তা
সিকডে
প্রকাশিত হয়েছে : 06 January 2025, 6:36 PM
কুমিল্লা কবি পরিষদের আয়োজনে ও দেশ বাংলা প্রকাশনের সৌজন্যে কুমিল্লা কবি পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা- ২০২৪ উপলক্ষে কচিকাঁচা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার বিকেলে।
উক্ত অনুষ্ঠানে নব প্রজন্মের উদীয়মান লেখিকা সুলেখা আক্তার শান্তা সাহিত্যের উপন্যাস বিভাগে সম্মাননা ও আর্থিক পুরস্কার লাভ করেন।
তিনি দৈনিক মুক্ত খবর পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন। স্বনামধন্য বহু গুণী ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
অনন্য অনুষ্ঠানটি সংগঠনের প্রধান উদ্যোক্তা জনাব আর মজিবরের সঞ্চালনায় ছিল প্রাণবন্ত। অনন্য একটি অনুষ্ঠান আয়োজন এর জন্য উপস্থিত সকলে আয়োজকদের নিরন্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং জ্ঞাপন করেন অজস্র ধন্যবাদ অফুরন্ত শুভেচ্ছা।
সারাদেশসংবাদ/হা




