কোটা আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৪, ৬:২৮ অপরাহ্ণ
কোটা বিরোধী আন্দোলনের নামে ৭১’ এর মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ আগস্ট ) সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট দায়রা জজ আদালতের পিপি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এডভোকেট ফখরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, এডভোকেট সরোয়ার হোসেন আবদাল,এডভোকেট শামিউল আলম, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট মফুর আলী, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট অশেষ কর,এডভোকেট মইনুল ইসলাম, এডভোকেট ওবায়দুর রহমান, এডভোকেট মাসুক আহমদ, এডভোকেট আকমল খান, এডভোকেট রনজিত সরকার, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট মোঃ শাহজাহান চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, এডভোকেট আজমল আলী, এডভোকেট মুমিনুর রহমান, এডভোকেট শামসুল ইসলাম, এডভোকেট জাহাঙ্গীর, এডভোকেট আকবর হোসেন, এডভোকেট কামরুল হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আবারও যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয় তাহলে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে রাজপথে থেকে তাদের প্রতিহত করব এবং তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজনীতি/হা





