মেন্দিবাগ আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার
সিকডে
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ১২:২৮ অপরাহ্ণসিলেট নগরের মেন্দিবাগ এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিপুন বাবু (৪৮) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ২ নভেম্বর) সকালে মেন্দিবাগ এলাকার হোটেল আল-ছালিমের ৩৪০ নম্বর কক্ষ থেকে কোতোয়ালি থানাপুলিশ মরদেহটি উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হোটেল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে হোটেল আল-ছালিমের ৩৪০ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। রাতের কোনো এক সময় তিনি মারা গেছেন।
সিলেটসংবাদ/হান্নান






