বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ‘আটক’
ডেস্ক নিউজ:
প্রকাশিত হয়েছে : 29 October 2023, 10:45 AM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, আজ রোববার সকালে রাজধানীর গুলশান–২ এর বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ গনমাধ্যমকে বলেন, মির্জা ফখরুলকে তাঁরা নিয়ে এসেছেন।
রাজনীতি/আবির




