দোয়ারাবাজারে গলায় ফাঁশ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 18 September 2023, 11:10 PMসুনামগঞ্জের দোয়ারাবাজারে গলায় ফাঁস দিয়ে ফজলুর রহমান নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার (১৮সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ।
জানা গেছে, রুজিরোজগার না থাকায় অভাব অনটনে ফজলুর রহমানের পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন কলহে ভুগছিলেন। এতে শনিবার তাঁর পরিবারের কেউ বাড়িতে না থাকায়
ফাঁকা ঘরে গলায় ফাঁশ দেয় ফজলুর । সন্ধায় তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে স্বজনরা ফজলুর রহমানকে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুত নেয়। প্রতিবেশীদের ধারনা অভাব অনটনে টানাপোড়নে অশান্তি সহৎ করতে না পারায় ফজলুর রহমান আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল হাসান।
সারাদেশসংবাদ/হান্নান





