ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫৫ অপরাহ্ণআবারও ভূমিকম্পে কেপে উঠলো সিলেট। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
৪.৪ মাত্রার এই কম্পনের উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসামে।
এ ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় লোকজনকে আতঙ্কে বাসা-বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে।
সিলেটসংবাদ/হান্নান





