সাংবাদিকদের মোটরসাইকেল বিবেচনাধীন
সিকডে
প্রকাশিত হয়েছে : 27 August 2023, 1:53 PMপ্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুর আউয়াল বলেছেন, ব্রিটিশ হাইকমিশনার আমাদেরকে সাংবাদিক নীতিমালা ও নির্বাচনের সময় মোটরসাইকেলে চলাচলের বিষয়ে কথা বলেছেন। আমরা বলেছি ইসি সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলের বিষয়টি বিবেচনায় নেবে।
এছাড়া উনি (কুক) সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে ইসি বদ্ধপরিকর। তবে এ বিষয়ে পোলিং এজেন্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইসি ক্রেডিবল নির্বাচন করতে চায়।
আজ রবিবার (২৭ আগস্ট) দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
জাতীয়/হান্নান





