বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিজিএফআই মহাপরিচালকের শ্রদ্ধা
সিকডে
প্রকাশিত হয়েছে : 16 August 2023, 1:21 PMধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক।
বুধবার (১৬ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি।
এ সময় অস্ট্রেলিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন ও তুরস্কের সাতজন সামরিক প্রতিনিধি, ডিজিএফআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয়/হান্নান





