দোয়ারাবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক
সিকডে
প্রকাশিত হয়েছে : 15 August 2023, 6:42 PM
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী রুহুল আমিনকে (৩২) আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ আগষ্ট) দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান’র দিকনির্দেশনায় এএসআই নোমান মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে (জিআর-১০৮/১১ -দোয়ারা) আটক করে।
আটককৃত আসামী রুহুল আমিন (৩২)দোয়ারাবাজার উপজেলার মুরাদপুর গ্রামের আঃ হান্নান এর ছেলে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট/আবির




