সিলেটে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ৫
সিকডে
প্রকাশিত হয়েছে : 20 July 2023, 10:31 AMসিলেটের কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাড়ীর চালক ও যাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৮.৩০ এর দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর সন্ধ্যাগাও কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারের কাজ চালাচ্ছে।
বিস্তারিত আসছে……..
সিলেটসংবাদ/হান্নান





