এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ হিরো আলমের
সিকডে
প্রকাশিত হয়েছে : 17 July 2023, 1:36 PMঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বেশ কয়েকটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম)।
সোমবার (১৭ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বনানী মডেল স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে এ অভিযোগ করেন তিনি।
এর আগে সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট নেয়া হচ্ছে ব্যালট পেপারে।
এরইমধ্যে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম) ভোটকেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করলেন।
হিরো আলম বলেন, প্রত্যেকটি কেন্দ্রে এজেন্ট দেয়া হয়েছিল। কিন্তু তারা আমাদের এজেন্টদের মারধর করে, হুমকি দিয়ে বের করে দিয়েছে। এজেন্ট বের করে দেয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
জাতীয়/হান্নান





