দাম কমলো এলপিজি গ্যাসের
সিকডে
প্রকাশিত হয়েছে : 03 July 2023, 3:55 PMএলপিজি গ্যাসের দাম কমলো। ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ জুলাই) নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে এলপিজির দাম ছিল এক হাজার ৭৪ টাকা। সে হিসেবে দাম কমেছে ৭৫ টাকা। জুন মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেবার দাম কমেছিল ১৫৯ টাকা।
ঘোষণায় বলা হয়েছে, বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৩ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৭৯ টাকা ৯৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অর্থনীতি/হান্নান





