বিএনপি-জামায়াত আসলে দেশ ধ্বংস করবে: প্রধানমন্ত্রী
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৩, ১২:১৪ অপরাহ্ণআওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ উন্নয়শীল হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ থাকলেই দেশ উন্নত হবে। দেশকে সম্মান এনে দিয়েছে আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগই দেশের মানুষের কথা চিন্তা করে। আওয়ামী লীগ থাকলেই দেশ উন্নত হবে, দেশ এগিয়ে যাবে। স্বাধীনতার চেতনাবিরোধী বিএনপি-জামায়াত আসলে দেশ ধ্বংস করবে।
শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
রাজনীতি/হান্নান





