এলপিজির দাম কমলো
সিকডে
প্রকাশিত হয়েছে : 01 June 2023, 6:32 PMভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারপ্রতি দাম ১৬১ টাকা কমিয়ে এক হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন ছিল এক হাজার ২৩৫ টাকা।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে নতুন দর ঘোষণা করেছে বিইআরসি। সংস্থাটি আমদানি করা পণ্যটির মূল্য নির্ধারণে কাজ করে থাকে। এর আগে গত ২ মে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ১৭৮ টাকা থেকে ৫৭ টাকা বাড়িয়ে এক হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্ট (খুচরা) ভোক্তাপর্যায়ে মূল্য সংযোজন করসহ (মূসক) মূল্য প্রতি কেজি ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৯ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়।
জাতীয়/হান্নান





