রাশিয়া থেকে তেল ক্রয় : ভারত পারলে আমরা পারব না কেন?
সিকডে
প্রকাশিত হয়েছে : 16 August 2022, 5:02 PMপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারব না, আমরাও রাশিয়া থেকে তেল আনতে পারব। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে নিম্নআয়ের মানুষের কষ্ট হচ্ছে। মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেল দায়ী।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।
পরিকল্পনামন্ত্রী জানান, বৈঠকে প্রধানমন্ত্রী জ্বালানি তেল কেনার বিষয়ে নানা ধরনের পথ বের করতে বলেছেন। প্রয়োজনে রুশ মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনার বিষয়ে ভাবতে বলেছেন। তাছাড়া খাদ্যখাতে স্বাবলম্বী হওয়ার জন্য বলেছেন বলে জানান মন্ত্রী।
জাতীয়/এ





