৭ হাজার কোটি টাকা ব্যয়ে সাত প্রকল্প একনেকে অনুমোদন
সিকডে
প্রকাশিত হয়েছে : 02 August 2022, 3:42 PMসাত হাজার কোটি টাকা ৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে সরকারি অর্থায়ন ১ হাজার ৮৩১ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৩ কোটি টাকা, বিদেশি অর্থায়ন ১২২ কোটি টাকা।
আজ মঙ্গলবার (২ আগস্ট) একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব মামুন আল রশিদসহ পরিকল্পনা মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা।
জাতীয়/হান্নান





