বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে নিউইর্য়ক মহানগর যুবলীগের প্রতিবাদ ও বিক্ষোভ সভা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 10 December 2020, 10:26 AMডেস্ক রিপোর্ট:
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নিউইর্য়ক মহানগর শাখার উদ্যোগে আজ বুধবার সন্ধ্যায় কেন্দ্রর নির্দেশে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত করেন সুমন দেব পরিচালনা করেন নিউইর্য়ক মহানগ যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান , এতে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরকারীরা দেশ ও জাতির দুশমন।এদের কে প্রতিহতো করবে মুজিব আদর্শের সৈনিকরা। মুজিব আদর্শের সৈনিকরা ধরলে ছাড়বেনা বলে প্রত্যয় ঘোষনা করেন নেতৃৃবৃন্দ।
নেতৃবন্দ বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।সেই সাথে ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রহিমুজ্জামান সুমন ,সিলেট মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মেহেদি কাবুল , নিউইর্য়ক স্টেইট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, মহানগর যুবলীগ সাংগঠনিক সম্পাদক রিটন দাস, জাবেদ আহমদ ,হেলাল মিয়া, জামাল হোসেন , জাকের রহমান , হাসান মিয়া ,
শহিদ আহমদ , তাহসিন আরাফাত , সুমন মিয়া সহ প্রমুখ ! . . . . . . . . .




