বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের প্রবাসে প্রতিহতো করা হবে : নিউইয়র্ক যুবলীগ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 06 December 2020, 8:17 PM
নিউইয়র্ক প্রতিনিধি:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র নিউইয়র্ক যুবলীগের নেতৃবৃন্দ।
গতকাল নিউইয়র্ক সিটি যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুর রহমান এক বিবৃতিতে বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরকারীরা দেশ ও জাতির দুশমন। তাদের কে প্রবাসেও প্রতিহতো করা হবে। ভাস্কর্যের বিরোধীতার নামে মৌলবাদী শক্তি বঙ্গবন্ধু ও স্বাধীনতার বিরোধীতা করছে। ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। এই মৌলবাদীরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। এদের কে প্রবাসে প্রতিহত করা হবে।
মাহমুদুর রহমান বলেন, মৌলবাদী শক্তিকে উসকে দিয়ে বিএনপি-অপশক্তিদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনো পূরণ হবে না। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তা হতে দিবে না। সমাজে কেউ যেন সাম্প্রদায়িকতা না ছড়াতে পারে সেজন্য মুজিব আদের্শর প্রত্যেকটি সৈনিকদের সজাগ থাকতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষাণীত হয়ে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা মাথাচারা দিয়ে উঠছে। তারাই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে । তিনি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। সেই সাথে ভাস্কর্যের বিরােধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান তিনি ।
. . . . . . . . .




