নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ অফিসার গ্রেফতার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 17 May 2020, 6:58 AMফরহাদ আহমদঃ
স্ত্রীকে মারধর ও নিজ বন্দুক দিয়ে মেরে ফেলার হুমকির অভিযোগে সজল রায়(৩০) নামের এক বাংলাদেশি এনওয়াইপিডি পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায় গত ১ মার্চ তাঁর স্ত্রী রোকসানা মির্জার অভিযোগের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে নিউইয়র্ক নগররী কুইন্সের নিজ বাসা থেকে সজলকে আটক করা হয়।
পুলিশ সূত্র বলছে, তাঁর স্ত্রী রোকসানা মির্জা সম্প্রতি কোনো অভিযোগ করেন নি।তবে পুলিশ পুরো বিষয়টি এখনো তদন্ত করছে।
উল্লেখ্য, এনওয়াইপিডি পুলিশ অফিসার সজল রায় ২০১৬ সালে থেকে ১০৫ প্রিসেন্টে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে ব্রুকলিনে ট্রানজিট কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছিল।
. . . . . . . . .




