হামে সিলেটে তিন বছর বয়সী শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫০০ ছাড়াল
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 10 October 2026, 1:46 PM
সিলেটে হাম সন্দেহে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সিলেট সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০ শিশুর মৃত্যু হলো।
আজ শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর হাম ও হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সিলেট জেলায়। জেলাটিতে এ পর্যন্ত মারা গেছে ৭৭ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগের চার জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো হামের রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছর সিলেট বিভাগে এখন পর্যন্ত ১ হাজার ৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪২২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন।
নতুন আক্রান্ত শনাক্ত না হলেও হাসপাতালগুলোতে লক্ষণ নিয়ে রোগী ভর্তি থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৩, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪১, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৩৫ জন চিকিৎসাধীন। স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, নতুন রোগী শনাক্তের হার সাময়িক কমলেও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকে যাচ্ছে।
এম এইচ আ



