সিলেটে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 16 September 2026, 7:27 PM
সিলেট নগরের চৌখিদেখি পয়েন্ট এলাকায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে চৌখিদেখি পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হারিছ আলী (৭৫)। তিনি গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারিছ আলীর মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, সংঘর্ষের সময় হারিছ আলী অটোরিকশার পেছনের আসনে বসা ছিলেন। তিনি কোনো কিছু ধরে বসে ছিলেন না। সংঘর্ষের ধাক্কায় তিনি গাড়ির গ্রিলের সঙ্গে আঘাত পান এবং গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আব্দুস সালাম আরও বলেন, নিহত হারিছ আলীর দুই ছেলের সঙ্গে পুলিশের কথা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এম এইচ আ




