লিটনের সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে থামলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
সিলেট টেস্ট পাকিস্তানের পেসারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। খুররাম শেওহজাদ-মোহাম্মাদ আব্বাসদের সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে শান্ত-মুমিনুলদের। তবে এমন পরিস্থিতিতেও দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন দাস। তার লড়াকু সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে অলআউট হয়েছে বাংলাদেশ।
শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। আগে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের।
স্কোরবোর্ড রান যোগ হওয়ার আগেই প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম।
মুমিনুলকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন তানজিদ তামিম। তবে সেট হয়েও উইকেট বিলিয়ে এসেছেন এই দুই ব্যাটার। তানজিদ তামিম ২২ ও মুমিনুল ২৬ রান করে আউট হন।
এরপর শান্ত ও মুশফিক মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। ৪৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল।
শান্ত ২৯, মুশফিক ২৩ ও মেহেদী হাসান মিরাজ ৪ রান করে সাজঘরে ফিরে যান। তাইজুল ইসলামকে সঙ্গে বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন লিটন দাস। ৬০ রানের জুটি গড়েন তারা।
১৬ রান করে তাইজুল ফিরলেও অন্যপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন লিটন। এরপর তাসকিন আহমেদ ৭ রান করে আউট হলেও ১৩৫ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন লিটন। আউট হওয়ার আগে ১৫৯ বলে ১২৬ রান করেন তিনি। ১৬ চারের সঙ্গে দুটি ছক্কা হাঁকান লিটন।
শেষ ব্যাটার হিসেবে নাহিদ রানা আউট হলে ২৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে খুররাম শেওহজাদ ৪টি ও মোহাম্মাদ আব্বাস নেন ৩টি উইকেট।
এম এইচ আ




