মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার রিয়াজুল’র যোগদান
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ রিয়াজুল ইসলাম।
শুক্রবার (০৮ মে) সকালে তিনি কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন।
পুলিশ মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তার আগের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ-পুলিশে স্থানান্তর করা হয়েছে।
অনুমোদন ছাড়া মৌলভীবাজারে মার্কেট বানানোর দায়ে আলোচনা সমালোচনার মুখে পড়েন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিল্লাল হোসেনসহ এসপি পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়।




