ছিনতাইকারী দমনে তথ্যদাতাদের পুরস্কার ঘোষণা এসএমপির
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
সিলেট মহানগরে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এসএমপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। অপরাধ দমনে নিয়মিত অভিযানের পাশাপাশি জনসাধারণকে সম্পৃক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএমপি জানায়, নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোনো অপরাধী গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তথ্য দেওয়ার জন্য ‘GenieA App’, এসএমপির হটলাইন নম্বর এবং সংশ্লিষ্ট কর্মকর্তার মোবাইল নম্বর ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
পোস্টে আরও বলা হয়, নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ তথ্যই অপরাধ দমনে বড় ভূমিকা রাখতে পারে। নিরাপদ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ।
এম এইচ আ




