৪০ দিনে সিলেটে ৭৮ ছিনতাইকারী গ্রেপ্তার: এসএমপি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
সিলেট মহানগরে অপরাধ দমনে চলমান অভিযানে গত ৪০ দিনে ৭৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এসএমপির গণমাধ্যম শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গত ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালালাবাদ, এয়ারপোর্ট, শাহপরাণ, মোগলাবাজার, দক্ষিণ সুরমা ও কোতোয়ালী থানা–পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সদস্যরা যৌথভাবে এসব ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে এসএমপির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ–এর নির্দেশনায় সিলেটকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এ অভিযান অব্যাহত রয়েছে।
এসএমপি নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে এবং অপরাধ দমনে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।
এম এইচ আ




