অবৈধ টিলা কাটায় দুই জনকে এক লাখ টাকা জরিমানা
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 03 April 2026, 8:47 PM
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাতুরা গ্রামে অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে হাতুরা কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন এলাকায় অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার প্রমাণ পাওয়া গেছে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান জানান, আটক দুই ব্যক্তি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ও (ছ) ধারা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন। পরে একই আইনের ১৫ ধারায় তাঁদের এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের উপস্থিতিতে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। অভিযানের মাধ্যমে ভূমি রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের সক্রিয় দৃষ্টি প্রতিফলিত হয়েছে।
এম এইচ আ




