হাত-পা ভেঙে মারধরের পর যুবলীগ নেতার মৃত্যু
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
বগুড়া শহরের যুবলীগ নেতা আলাল শেখ (৪৬) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে মারা গেছেন।
নিহত আলাল শেখ ছিলেন বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মেরু শেখের ছেলে ও শহর যুবলীগের সদস্য। তিনি শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিন শেখের শ্যালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনের সময় শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ‘হরিণ’ প্রতীকের প্রার্থী আলাল শেখকে একদল যুবক মোটরসাইকেলে করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে মালগ্রাম ডাবতলা এলাকার একটি নির্জন বাগানে তাকে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এই ঘটনায় আলালের দুই পা এবং একটি হাত ভেঙে যায়।
পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার ভোরে ঢাকার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হত্যাচেষ্টা মামলায় আলালের বাবা মেরু শেখ বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় মালগ্রাম এলাকার রনি শেখ (৩০), তৌফিক খান (২৬), গোলাম রসুল ওরফে নাহিদ (৩০) ও সুমন মিয়া (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার আলাল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘হামলা ও গুরুতর জখমের ঘটনায় দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।’
এম এইচ আ




