দিরাইয়ে বজ্রপাতে আহত দুই নারী, গবাদিপশুর মৃত্যু
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে দুই নারী আহত হয়েছেন। একই ঘটনায় দুটি গরুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার চরনারচর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা হলেন মিনা রানী দাস (৪৮) ও শিল্পী রানী দাস (২০)। ঘটনার সময় তারা ঘরের বাইরে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।
এদিকে একই বজ্রপাতে মাঠে থাকা দুটি গরু ঘটনাস্থলেই মারা যায়, যা স্থানীয় কৃষকের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আহত দুই নারীকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, হঠাৎ বজ্রপাতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় খোলা জায়গায় কাজ করা মানুষের জন্য ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করা এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন।
এম এইচ আ





