ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 31 March 2026, 12:49 PM
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে আগুন লেগে তুন ঘন্টা সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। তিন ঘন্টা পর মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল ৬টা দিকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগে বিকল হয়ে পড়ে।
ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।
রেল যোগাযোগ আবার চালু হওয়ার কথা জানিয়ে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেল স্টেশনে আনা হয়েছে। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঢাকাগামী কালনী এক্সপ্রেস এক ঘন্টা বিলম্বে এসেছে।
জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
তবে এতে ভোগান্তিতে পড়তে হয় সিলেট গামী কয়েকশ ট্রেনের যাত্রী। পরে সকাল নয়টায় ঢাকা গামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেল স্টেশন এনে পরে সকাল ৯ টায় সিলেটের সাথে সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এম এইচ আ




