শাবিপ্রবিতে দুই হলের নতুন প্রভোস্ট নিয়োগ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর দুটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল দুটি হলো বিজয়-২৪ হল ও সৈয়দ মুজতবা আলী হল।
রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই নিয়োগ ঘোষণা করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট পদ থেকে এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দীনকে বিজয়-২৪ হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া, নতুন প্রভোস্ট হিসেবে সৈয়দ মুজতবা আলী হলে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, এবং বিজয়-২৪ হলে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান।
এম এইচ আ




