নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল শিশু তাসমিয়ার মরদেহ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের দুই দিন পর শিশু তাসমিয়ার (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে মধুমতী নদীতে ভাসতে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
তাসমিয়া যশোর সদরের শাহবাজপুর গ্রামের মো. জিন্নাহ হোসেনের মেয়ে।
এর আগে গত ২৬ মার্চ উপজেলার কুন্দসী এলাকায় ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে এসে মধুমতি নদীতে পরিবারের সঙ্গে ঘুরতে যায় শিশু তাসমিয়া।




