সিলেটসহ ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
আবহাওয়া অধিদপ্তর শনিবার জানিয়েছে, সিলেটসহ দেশের ১৯ জেলায় শনিবার সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে এবং পর্যবেক্ষণ বাড়াতে নির্দেশ দিয়েছেন।
এম এইচ আ





