৫ আগস্টের আগে-পরে পুলিশসহ অনেকে মারা গেছে, আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, “৫ আগস্টের (২০২৪ সালের) আগে ও পরে পুলিশসহ অনেকে মারা গেছে। এসব ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে আইজিপি বলেন, “এরই মধ্যে বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোথাও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।”
শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানান পুলিশ প্রধান।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় নেমে আসে, সড়ক অবরোধ করে, এটা ঠিক নয়। এতে আমাদের সকলেরই ক্ষতি হয়।”
দেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট তুলে ধরে আইজিপি বলেন, “আমাদের সমাজে প্রচুর শিক্ষিত বেকার রয়েছেন। অন্যদিকে দেশের বাইরে টাকা পাচার হয়ে যাওয়ায় ব্যাংকগুলোর অবস্থাও খারাপ। নানা কারণে তরুণেরা মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। তবে পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে।”
জ্বালানি তেলের সংকট ও কালোবাজারি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “দু-একটি পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে তা একটু বাড়তি দামে বিক্রি করে খুব বেশি লাভ হয় না। এক্ষেত্রে আমাদের নৈতিক চিন্তা-ভাবনারও উন্নতি ঘটাতে হবে। আমরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করছি।”
এম এইচ আ




