ওয়েসিস হাসপাতালে নিয়মিত চেম্বার করছেন ডা. হাসনাত কবির
সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় অবস্থিত ওয়েসিস হাসপাতাল-এ নিয়মিত চেম্বার শুরু করেছেন সার্জারি বিশেষজ্ঞ ডা. হাসনাত কবির। আধুনিক চিকিৎসা সেবা আরও সহজলভ্য করতে তিনি বিভিন্ন জটিল ও সাধারণ অপারেশন পরিচালনা করে আসছেন। সেই ধারাবাহিকতায় এখন ওয়েসিস হাসপাতালে চতুর্থ তলায় নিয়মিত রোগী দেখবেন।
তার সেবার আওতায় রয়েছে পিত্তথলি (গলব্লাডার) ও পিত্তনালীর পাথরের অপারেশন, অ্যাপেন্ডিসাইটিসের জন্য অ্যাপেন্ডিক্স অপারেশন, সব ধরনের হার্নিয়া অপারেশনসহ পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্রের টিউমার অপারেশন।
এছাড়াও পুরুষ জননতন্ত্রের বিভিন্ন টিউমার অপারেশন, পায়ুপথের অর্শ (পাইলস), গেজ ও ফিস্টুলা রোগের সার্জারি এবং আধুনিক পদ্ধতিতে পাইলস অপারেশন নিয়মিতভাবে সম্পন্ন করা হচ্ছে। ব্রেস্টের বিভিন্ন টিউমার অপারেশন এবং শরীরের বিভিন্ন ধরনের ইনফেকশন, টিউমার ও সিস্ট অপারেশনও তার সেবার অন্তর্ভুক্ত।
স্থানীয় রোগীদের জন্য এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। এতে করে উন্নত সার্জারি চিকিৎসার বিষয়ে যেকোন পরামর্শ ও সেবা পাবেন রোগীরা।


