ইরানের সঙ্গে যুদ্ধ আরও ৩ সপ্তাহ চলতে পারে: ইসরায়েল
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ তৃতীয় সপ্তাহে পা রেখেছে। ইসরায়েল বলছে, আরও অন্তত তিন সপ্তাহ পরাক্রমশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে।
সোমবার (১৬ মার্চ) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সেনা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন গত রোববার সিএনএনকে জানান, ‘আমাদের সামনে হাজারো লক্ষ্যবস্তু আছে। আগামী অন্তত তিন সপ্তাহ বা ইহুদিদের পাসওভার ছুটির সময়কাল পর্যন্ত আমরা আমাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বিত পরিকল্পনা তৈরি করে করেছি এবং সে অনুযায়ী প্রস্তুত আছি।’
তিনি জানান, ইসরায়েলি সেনাবাহিনী ‘কোনো স্টপওয়াচ দেখে বা সুনির্দিষ্ট সময়সীমা অনুযায়ী কাজ করছে না। বরং আমাদের বেঁধে দেওয়া লক্ষ্য পূরণে তারা কাজ করছে।’
ডেফরিনের মতে সেই লক্ষ্য মূলত ‘ইরানের শাসনব্যবস্থাকে বড় আকারে দুর্বল করে তোলা’।
সারাদেশ/আবির




