বাহরাইনে ড্রোন হামলা, আহত ৩২
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
বাহরাইনের রাজধানীর কাছে ‘ইরানের ড্রোন হামলায়’ অন্তত ৩২ জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসি জানায়, বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি ‘ইরানের ড্রোন হামলা’ ও আহতের তথ্যটি জানিয়েছে।
খবরে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স মাত্র দুই মাস।
প্রতিবেদনে আরও বলা হয়, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে এমন কয়েকজন শিশু রয়েছে, যাদের অস্ত্রোপচার করতে হয়েছে।
সূত্র: বিবিসি




