সবরমতীর তীরে ভাঙা হৃদয় জোড়া লাগার অপেক্ষা
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
ভাঙা হৃদয় ‘জোড়া’ লাগবে এবার- এমন প্রশ্নই যেন ভেসে বেড়াচ্ছে চারদিকে। সময়, দূরত্ব আর নীরবতার দীর্ঘ দেয়াল পেরিয়ে কি আবারও খুঁজে পাওয়া যাবে হারিয়ে ফেলা সেই হৃদয়? সেই অনুভূতিগুলো?
বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেদনাময় গল্পগুলোর একটি যেন নিউ জিল্যান্ডের। স্বপ্নের এত কাছে গিয়ে বারবার ফিরে আসার কষ্ট তারা বহুবার অনুভব করেছে। সাদা বলের ক্রিকেটে একটি শিরোপার খোঁজে তারা বছরের পর বছর আইসিসির প্রতিটি ইভেন্টে অংশ নিয়ে যাচ্ছে। দুইটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও দুইটি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হারে নিউ জিল্যান্ডের হৃদয় ভেঙে স্রেফ চূর্ণবিচূর্ণ।
ক্রীড়াঙ্গন/আবির




