মধ্যপ্রাচ্যে সংঘাতে ২০০ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 06 March 2026, 3:22 PM
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে অন্তত ২০০ শিশু মারা গেছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংস্থাটি জানায়, শনিবার অভিযান শুরুর পর থেকে ইরানে ১৮১ জন শিশু মারা গেছে। লেবাননে সাতজন, ইসরায়েলে তিনজন এবং কুয়েতে এক শিশু মারা যাওয়ার তথ্য জানিয়েছে তারা।
ইউনিসেফ বলছে, শিশুরা কখনোই যুদ্ধ শুরু করে না, অথচ যুদ্ধের সবচেয়ে বেশি মূল্য তাদের দিতে হচ্ছে। মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক উত্তেজনা শিশুদের ওপর বাজে প্রভাব ফেলছে, যা গ্রহণযোগ্য নয়।
গত শনিবার দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ওই হামলায় ১৭৫ জন শিশু মারা যান বলে জানিয়েছে আইআরজিসি। সূত্র: আলজাজিরা
আন্তর্জাতিক/আবির




