মাদক কারবারি খসরু ও রক্কু কারাগারে
সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
হবিগঞ্জে সিএনজি অটোরিকশা করে গাঁজা পরিবহনের সময়ে র্যাব গোপন তথ্যের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় র্যাব তাদের কাছ খেবে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন নোয়াপাড়া ইউনিয়ন এলাকার ট্রাক স্ট্যান্ডের সামনে চেকপোস্ট বসায় র্যাব। এসময় অটোরিকশা থেকে দুজন পালিয়ে যাবার সময় র্যাব তাদেরকে গ্রেফতার করে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মাধবপুর থানা পুলিশ গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন ফান্দাউক গ্রামের খসরু মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০) ও আশুরাই গ্রামের হাজী চুনু মিয়ার ছেলে রুক্কু মিয়া (২৮)।
র্যাব জানায়, সিএনজি অটোরিকশা তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
সিলেট সংবাদ/আবির





