শান্তিগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও ভাংচুর
সিকডে
প্রকাশিত হয়েছে : 13 February 2026, 6:27 PM
সুনামগঞ্জের শান্তিগন্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্হানীয় সূত্রে জানা যায়, জেলার শান্তিগঞ্জের কাবিলাখাই গ্রামের হাজী আব্দুস সোবহানের বাড়ীতে বুধবার বিকেলে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে স্হানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাবিলাখাই গ্রামের হাজী আব্দুস সোবহানের ছেলে যুক্তরাজ্য প্রবাসী ফয়সল আহমদ আবিদ বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারনে গত বছরের ১০ মে হাজী আব্দুস সোবহানের বাড়ীতে আগুন লাগিয়ে সবকিছু জালিয়ে দেয় একই এলাকার কয়েকজন চিন্হিত সন্ত্রাসী। সেই আগুনে পোড়া ঘর মেরামতের জন্য কাজ শুরু করলে আজ একই কায়দায় সেইসব সন্ত্রাসীরা হামলা চালিয়ে তারা ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
এসময় বাড়ির পুরুষ মহিলাদের আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে আলাপকালে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলিউল্লাহ বলেন, এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সিলেটসংবাদ/হা




