সিলেট ১ আসনে মুক্তাদিরের বিজয়ে যা বললেন মাওলানা হাবিবুর রহমান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডিতে এক বার্তায় তিনি উল্লেন করেন, আলহামদুলিল্লাহ দীর্ঘ ১৭ বছর পর আমরা সিলেটবাসী একটি অত্যান্ত সুন্দর নির্বাচন পালন করলাম। প্রায় ১ লক্ষ ৩৫ হাজার (১ লাখ ৩৪ হাজার ৯৮৩) ভোট আপনারা আমাকে উপহার দিয়েছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি সাথে সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এছাড়া তিনি উল্লেখ করেন, আমার যে ভাই-বোনেরা দিনরাত শ্রম-ঘাম-অর্থ ব্যায় করে আমার জন্য কাজ করেছেন, আল্লাহ যেনো আপনাদেরকে উত্তম প্রতিদান দেন। আপনাদের প্রতিও আমি বিশেষভাবে কৃতজ্ঞ।
তিনি মুক্তাদিরকে অভিনন্দন জানিয়ে আরও উল্লেখ করেন, সিলেটের জনগণ আপনাকে শাসক নয়, সেবক হিসেবেই পাবে সেই প্রত্যাশা করছি। সিলেটবাসীর যেকোন কল্যানকময় কাজে আমাকে আপনার পাশে পাবেন। ইনশাআল্লাহ।


