ফুল-মিষ্টি নিয়ে নাছির চৌধুরীর বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শিশির মনির
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে ফেসবুকে আগাম শুভেচ্ছা জানানোর পর তার বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গিয়ে রাজনৈতিক সৌহার্দ্যতার পরিচয় দিয়েছেন পরাজিত প্রার্থী জামায়াতের শিশির মনির।
বেসরকারিভাবে ফলাফল প্রকাশের পরপরই ফুল ও মিষ্টি নিয়ে নাছির চৌধুরীর বাড়িতে যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এ আইনজীবী। সেখানে গিয়ে বয়োজ্যষ্ঠ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নিজের হাতে মিষ্টিমুখ করান।
এর আগে কেন্দ্রভিত্তিক ফলাফলে যখন নাছির চৌধুরী বিপুল ভোটে এগিয়ে যাচ্ছিলেন, তখন রাত সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শিশির মনির লিখেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’
সিলেট সংবাদ/আবির





