নির্বাচন অনেক সুন্দর হয়েছে : মির্জা ফখরুল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন অনেক সুন্দর হয়েছে। সারা দিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে মানুষের যে আগ্রহ-উচ্ছ্বাস, সেটা দেখেছি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনে মানুষ আনন্দের উৎসব পেয়েছে।




