টিকটক করায় সিলেটে কলেজ ছাত্রকে বহিষ্কার
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
টিকটক করার অপরাধে সিলেটের মদন মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাহ আলী হাসানকে কলেজ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এ সাময়িক বহিষ্কারের আদেশ দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তার।
সাময়িক বহিষ্কৃত শাহ আলী হাসান মদন মোহন কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী বলে জানা গেছে।
সিলেট সংবাদ/আবির





