বদলে যাচ্ছে র্যাবের নাম ও পোশাক
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
বদলে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম। নতুন নাম দেওয়া হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।
মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য দেন। তিনি আরও জানান, র্যাবের পোশাকও পরিবর্তন করা হবে।
র্যাবের নাম পরিবর্তন কেন করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “দেশের মানুষ এটার পরিবর্তন চেয়েছে, তাই এমন পরিবর্তন আনা হয়েছে।”
২০২৪ সালের জুলাই-অগাস্টে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তারা র্যাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে এবং র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করে। প্রতিবেদনে বলা হয়, “র্যাবকে বিলুপ্ত করুন এবং গুরুতর অপরাধে জড়িত নয় এমন সদস্যদের তাদের ইউনিটে ফিরিয়ে দিন।”
জাতিসংঘের অনুসন্ধানী দল ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে ছাত্র-জনতার আন্দোলন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত কার্যক্রম চালায়। এর পাশাপাশি, গুমের অভিযোগের বিষয়ে কমিশন অব ইনকোয়ারি জানায়, র্যাবকে গুমের কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে এবং প্রায় ২৫ শতাংশ গুমের অভিযোগে র্যাব জড়িত। কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, “র্যাবই সবচেয়ে বেশি আলামত ধ্বংস করেছে, তাই র্যাবকে বিলুপ্ত করা উচিত।”
জাতীয়/আবির





