কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ট্রাক আটক
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : 10 January 2026, 5:40 PM
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সহ একটি ট্রাক আটক করা হয়েছে।
শনিবার ভোর রাতে উপজেলা পরিষদের সামনের চেকপোস্টে অভিযান চালিয়ে এই ভারতীয় পণ্য সহ ট্রাক আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই আমিরুল ইসলাম ও এএসআই নোমান মিয়া সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, থ্রিপিস বিস্কুট সহ বিভিন্ন প্রকারের মালামাল বুঝাই ট্রাক আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার ভারতীয় পণ্য সহ ট্রাক আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান ভারতীয় পণ্য আটকের পর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেটসংবাদ/হা




